1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৮৪ জন পঠিত
সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার
সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকররকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের মামলায় সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌কে গ্রেফতার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকা‌লে উপজেলার সোনাপুর ইউ‌নিয়‌নের নিজ বা‌ড়ি থে‌কে তাকে গ্রেফতার করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক খাইরুজ্জামান বাবু‌কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি শেখ সাদিক বলেন, খায়রুজ্জামান বাবুর নামে সালথার সহিংস তান্ডবের মামলায় আদালত থেকে গ্রেফতারী প‌রোয়ানা থাকায় তা‌কে গ্রেফতার ক‌রে ফরিদপুরের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ, গত ২০২১ সা‌লের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সালথায় নজিরবিহীন সহিংসতায় সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌সহ ৪৮৮ জনকে অ‌ভিযুক্ত ক‌রে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION