1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথায় শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭১৭ জন পঠিত
সালথায় শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
সালথায় শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ৫ বছর বসয়ী এক এক শিশু ধর্ষণের অভিযোগে তানজিমুল (১৮) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে ভুক্তভোগী ওই শিশুর বাবা গতকাল (২২ মার্চ) দুপুরে বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত তাজিবুল উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় অভিযুক্ত তাজিবুল ওই শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নারানদিয়া গ্রামের মোঃ লিয়াকত মাতুব্বরের বসত বাড়ির বিল্ডিং এর ছাদের উপর নিয়ে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই স্কুলছাত্রীর ডাক চিৎকারে তানজিমুল ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেছেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর ছিলো। তারই আলোকে অভিযান চালিয়ে গতরাতে তাকে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION