1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথা’য় ভিটা‌মিন এ প্লাস ক্যাপসুল পাবে ৩০ হাজার ৯’শ ৭০ জন শিশু

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৭৮৩ জন পঠিত
সালথা'য় ভিটা‌মিন এ প্লাস ক্যাপসুল পাবে ৩০ হাজার ৯'শ ৭০ জন শিশু
সালথা'য় ভিটা‌মিন এ প্লাস ক্যাপসুল পাবে ৩০ হাজার ৯'শ ৭০ জন শিশু

মনির মোল্যা, সালথা : ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৩০ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরন ও প‌রিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছ‌লিমা আাকতার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক।

এছাড়া আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম প্রমূখ। অব‌হিতকরণ সভায় বক্তারা মানবদে‌হে ভিটা‌মিন এ’র গুরুত্ব তু‌লে ধ‌রেন। আগামী ১২ জুন ২০২২ তা‌রিখ থেকে শুরু ক‌রে ১৫ জুন ২০২২ পর্যন্ত ইউ‌নিয়ন ও ওয়ার্ড সহ উপ‌জেলার প্রতি‌টি টিকা কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর ম‌ধ্যে ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৫ জন শিশু‌কে লাল র‌ঙের এবং ৬ থে‌কে ১১ মাস বয়সী ৩ হাজার ৮ শত ১৫ জন শিশু‌কে নীল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION