1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথায় প্রাথমিক বিদ্যলয়ে ল্যাপটপ বিতরণ

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৬৯ জন পঠিত
সালথায় প্রাথমিক বিদ্যলয়ে ল্যাপটপ বিতরণ
সালথায় প্রাথমিক বিদ্যলয়ে ল্যাপটপ বিতরণ

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে পিইডিপি-৪ এর আওতায় ৫৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ২০৭ জন মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ল্যাপটপ বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি আন্দোলনের ভয়ে আওয়ামী লীগ সংবিধানের একচুল বাইরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন জামাত-বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION