1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫০৪ জন পঠিত
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় পুকুরে পানিতে ডুবে দুরান্ত নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুরান্ত ওই গ্রামের তপন মালোর একমাত্র ছেলে। নিহত শিশুর দাদা শ্রীদাম মালো জানান, মঙ্গলবার দুপুরে দুরান্তর মা রান্না ঘরে কাজ করছিল। তখন বাড়ির ওঠানে দুরান্ত ছোট একটা লাঠি হাতে নিয়ে একদল হাঁসের সঙ্গে খেলছিল।

একপর্যায় পরিবারের সবার অজান্তে সে বাড়ির সামনে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। ধারনা করা হচ্ছে- ওই হাঁসের দলকে ধাওয়া দিয়ে তাদের পিছনে পিছনে পুকুরের পানিতে গিয়ে পড়ে দুরান্ত। গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান পানিতে ডুবে দুরান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে বাবা-মা। পুরো পরিবারে চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION