1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় নছিমন উল্টে গিয়ে যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৫ জন পঠিত
সালথায় নছিমন উল্টে গিয়ে যুবক নিহত
সালথায় নছিমন উল্টে গিয়ে যুবক নিহত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় সেভেনআপ বহনকারী নছিমন উল্টে গিয়ে বিপুল মাতুব্বার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সালথা থানা পুলিশ, নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) দুপুর ২ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা টু নগরকান্দা রোডের ভাওয়াল পুর্বপাড়া মোল্লা বাড়ির সামনে এ সড়ক র্দূঘটনা ঘটে। নিহত বিপুল, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের কবির মাতুব্বারের ছেলে। সে সেভেন-আপ কোম্পানির সেলসম্যান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সালথা থেকে নগরকান্দা যাওয়ার সময় ভাওয়াল মোল্যা বাড়ির সামনে রাস্তার মোড় ঘুরতে গিয়ে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় নছিমনে বসে থাকা বিপুল মাতুব্বর নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও নছিমনের ড্রাইভার সুমন গুরুতর আহত হয়। সড়ক দূর্ঘটনায় নিহত বিপুলের মামা আব্দুর রহমান খান বলেন, এ সড়ক দূর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ি করছি না। কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগও নাই।

ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া জানান, এটা একটা সড়ক দূর্ঘটনা। নিহত বিপুল এর পরিবারের সাথে কথা বলেছি, তাদের কোন অভিযোগ নেই। সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে বিপুল নামে এক যুবকের মৃত্যু হয়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION