1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় দুই সহোদরকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮৭৪ জন পঠিত
সালথায় দুই সহোদরকে কুপিয়ে জখম

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিংহপ্রতাব গ্রামের মৃত শাহিদ শিকদারের ছেলে দেলোয়ার শিকদার (৫০) ও জিয়া শিকদার (৩৫)। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি পাঠান। তারা এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত দেলোয়ার শিকদার অভিযোগ করে বলেন- প্রতিপক্ষের জব্বার খালাসী, সুজাদ খালাসী ও কাসেম খালাসী দীর্ঘদিন ধরে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। তারা সবাই সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার সমর্থক। আমি এত টাকা দিতে রাজি না হলে পরে ১ লাখ টাকা দাবী করে। তাও আমি দিতে রাজি না হলে আমার উপর ক্ষিপ্ত হয় ওরা।

শুক্রবার রাতে হঠাৎ এসে তারা আমাকে ৫ হাজার টাকা দিতে বলে। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা লোকজন নিয়ে এসে আমাদের দুই ভাইয়ের উপর হামলা চালায়। তারা আমাকে রামদা দিয়ে পায়ে কোপ দেয় ও আমার ভাইকে জিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে। তিনি আরও বলেন, শুধু আমাদের কুপিয়ে আর পিটিয়ে আহত করে ক্ষ্যন্ত হয়নি তারা। আমাদের উপর হামলার পর হামলাকারীরা আমাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে। আমাদের হাসপাতালেও নিতে দেয় না। পরে ওসি স্যার এসে আমাদের উদ্ধার করে তার পকেটের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ঠিক করে হাসপাতালে পাঠায়। এদিকে হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করে নিজের পকেটের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের হাসপাতালে পাঠানোয় ওসি ব্যাপক প্রশংসা করেন স্থানীয়রা।

তারা বলেন, ওসি সাহেব একটি ভাল কাজ করেছেন, যা সত্যি প্রশংসনীয়। তবে দেলোয়ারের অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা বলেন, কেউ কারো কাছে চাঁদা দাবী করেনি। এটা কোন পরিকল্পিত ঘটনাও নয়। পাওনা টাকা চাওয়ার জেরধরে ঝামেলা হয়েছে। জব্বার খালাসী দেলোয়ারের ছেলে সাকিলের কাছে ৫ হাজার টাকা পাবে। সেই টাকা কয়েকবার চাইলেও ফেরত দেয়না সে। পরে বিষয়টি নিয়ে সালিশ হলে মাত্র এক হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা নিয়ে ঘুরাঘুরি করতেছিল। শুক্রবার রাতে ওই টাকা চাওয়া নিয়ে জব্বার আর সাকিলের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দেলোয়ার আর জিয়া আহত হয়। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেই। পাশাপাশি আহতদের উদ্ধার করে আমার নিজের টাকা দিয়ে গাড়ি ঠিক করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION