1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথায় ডোবার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫১ জন পঠিত
সালথায় ডোবার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
সালথায় ডোবার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ডোবার পানিতে ডুবে মো.জাকারিয়া খান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া একাকী খেলার সময় ডোবার পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার মা বাড়ির মধ্যে কাজ করছিল।

এসময় তাকে খেলার স্থানে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় পড়তে পারে এমন ধারণা হলে তার বাবা শফিকুল ইসলাম ডোবার পানির মধ্যে নেমে ডুবন্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করে। পরে পরিবার ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এব্যাপারে অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION