1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথায় ট্রলি থেকে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৭৬ জন পঠিত
সালথায় ট্রলি থেকে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু
সালথায় ট্রলি থেকে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মো. আয়নাল শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল পুটিয়া গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক। ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ।

স্থানীয়রা জানান, বিকালে আয়নাল মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে আসার সময় মাঠের মধ্যে মাটি নেওয়ার জন্য চলাচলরত একটি ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কৃষক আয়নাল। এ সময় ট্রলি গাড়ির ঝাঁকিতে সেখান থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION