1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথায় টাস্কফোর্স কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১১ জন পঠিত
সালথায় টাস্কফোর্স কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
সালথায় টাস্কফোর্স কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মনির মোল্যা, সালথা: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সাথে জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সোনাপুর ইউনিয়নের আয়োজনে উক্ত পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও বাংরাইল ভূমি অফিস পরিদর্শক করেন জেলা প্রশাসক।

সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ। এছাড়াও অত্র ইউপির সচিব, ইউপির সদস্যরা উদ্যোক্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আপনার ছেলে-মেয়েদের কে যোগ্যভাবে মানুষ করে তুলবেন। তিনি আরও বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে যদি কোন মেম্বার, সচিব, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টদের ব্যর্থতা ধরা পরে তাহলে আমরা সেটাও ব্যবস্থা নিব। আমরা চাই সরকার আপনাদের যতটুকু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে হবে। আপনি বুঝতে পারছেন না এটা কত বড় দায়িত্ব তাই চেয়ার থাকতে চেয়ারের মর্যদা দিতে হবে। চেয়ার হারনোর পর বুঝতে পারবেন আপনি কতবড় দায়িত্ব হারিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION