1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৮৩৭ জন পঠিত
সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, থানার ওসি মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।

এসময় মাঠের চারপাশে হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় মাঝারদিয়া ইউনিয়ন একাদশকে ০৩-০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় রামকান্তপুর ইউনিয়ন একাদশ। এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি বলেন, সালথা-নগরকান্দায় কোন মাদক ব্যাবসায়ীর ঠাই হবে না। তরুণ প্রজন্মের সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা করলে শরীর মন সব ভালো থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই সব সময় চলবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION