1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮৫২ জন পঠিত
সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সালথায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনির মোল্যা, সালথা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ইং খেলাটির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন।খেলার উদ্বোধনী ম্যাচে মাঝারদিয়া ইউনিয়ন একাদশ বনাম গট্টি ইউনিয়ন একাদশ এবং অপরদিকে বল্লভদী ইউনিয়ন একাদশ বনাম যদুনন্দী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাইন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আক্কাস আলী, আব্দুল কাদের মিয়া, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION