1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় জলাতঙ্ক নির্মুলে অবহিতকরণ সভা

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪২ জন পঠিত
সালথায় জলাতঙ্ক নির্মুলে অবহিতকরণ সভা
সালথায় জলাতঙ্ক নির্মুলে অবহিতকরণ সভা

মনির মোল্যা, সালথা : দেশ থে‌কে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ব‌্যাপকহা‌রে কুকরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৩ বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় লাইনডাইরেক্টর (সিভিসি) এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আবদুল মমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ নাহিদুল ইসলাম প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতি‌নি‌ধি, সহ গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন, আবা‌সিক মেডিকেল অফিসার ডা: প্রীতম দাস।

অব‌হিতকরণ সভায় জানা‌নো হয়, চল‌তি মা‌সের ১৫ থে‌কে ১৯ তা‌রিখ পর্যন্ত প্রতি‌টি ইউ‌নিয়‌নে বেয়া‌রিশ কুকুর কে জলাতঙ্ক রো‌গের টিকা প্রদান কর‌বে। পোষা কুকুর ও বেড়াল‌কেও টিকা প্রদান করা হ‌বে। প্রতি‌টি টি‌মে ৬ জন ক‌রে কাজ কর‌বে। ৫‌দিন ব‌্যা‌পি এই কর্মসূ‌চি‌তে বেয়া‌রিশ কুকুর কে টিকা দি‌তে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি সহ সবাই‌কে সা‌র্বিক সহযো‌গিতা করার জন‌্য আহ্বান করা হ‌য়ে‌ছে।

উ‌ল্যেখ‌্য: জলাতঙ্ক এক‌টি ভয়ংকর মরণব‌্যাধি, কুকুর, বিড়াল, শিয়াল, বে‌জী ও বান‌রের কামড় বা আঁচ‌রের মাধ‌্যমে এব‌ি রোগ ছড়ায়। বাংলা‌দে‌শে প্রতিবছর প্রায় দুই হাজার মানুষ ও উ‌ল্লেখ‌যোগ‌্য সংখক প্রাণী এই রো‌গে মারা যায়। এই রো‌গে আক্রান্ত মৃত‌্যু হার প্রায় শতভাগ ত‌বে আ‌গে থে‌কেই ব‌্যবস্থা নি‌লে শতভাগ নিয়ন্ত্রন করা যায়। উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স সহ প্রায় প্রতি‌টি হাসপাতা‌লে এই রো‌গের টিকা পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION