1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় ঘাস মারার ওষুধ খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬৬৩ জন পঠিত
সালথায় ঘাস মারার ওষুধ খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
সালথায় ঘাস মারার ওষুধ খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় অভাবে সংসার চালাতে না পেরে ঘাসের মারার বিষ খেয়ে মো. সাহিদ শেখ (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা গ্রামের মৃত মুনাই উল্লাহ শেখের ছেলে। লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস বলেন, ছয় সন্তানের পিতা বৃদ্ধ সাহিদ শেখ।

তার সম্পত্তি বলতে কিছুই নেই। দিনমুজুরের কাজ করে সংসার চালাতো। এরই মধ্যে বড় তিন মেয়ের বিয়ে দিয়েছে। মেয়েরা এখন স্বামীর সংসার করছেন। আর ১৫ বছর বয়সি এক ছেলে প্রতিবন্ধী। অপরদিকে ছোট দুই ছেলে এখনও উপার্জনক্ষম হয়ে ওঠেনি। এমন অবস্থায় এই বয়সে নিজে উপার্জন করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। একপর্যায় সংসারের অভাব-অনটন নিয়ে সোমবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে ঘরে থাকা ঘাস মারার ওষুধ (বিষ) খেয়ে ঘুমিয়ে পড়ে সাহিদ। পরে আর ঘুম থেকে আর ওঠেনি।

সকালে তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘাস মারার ওষুধ খেয়ে সাহিদ শেখ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION