1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০১ জন পঠিত
সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ। রবিবার (০৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তন্বী ওই গ্রামের নূর ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে বলে জানা যায়। পরে খবর পেয়ে রাতেই সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (০৬ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এব্যাপারে গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ মাতুব্বর বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পাটের রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে, বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো বলে জানান ওই ইউপি সদস্য। এদিকে ওই গৃহবধূর পরিবারের দাবী, গৃহবধূ তন্বীকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। আমরা এ হত্যার বিচার চাই।

এব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এটি হত্যা কি-না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এর আসল কারণ জানা যাবে। তখন সে অনুসারে অপমৃত্যু মামলাকে প্রয়োজনে হত্যা মামলায় রুপান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION