1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথা’য় গর্তে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬৯০ জন পঠিত
সালথা'য় গর্তে ডুবে শিশুর মৃত্যু
সালথা'য় গর্তে ডুবে শিশুর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় টিউবেয়েলের নালার গর্তে ডুবে সামিউল নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (২০ আগস্ট) সকালে সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। সামিউল ওই গ্রামের প্রবাসী বিল্লাল বিশ্বাসের একমাত্র ছেলে। নিহত শিশুর চাচাতো ভাই ও প্রতিবেশীরা জানান, শনিবার বেলা ১১ টার দিকে শিশু সামিউলকে বাড়ির উঠানে রেখে গিয়ে তার মা সুলতানা বেগম রান্না করছিল। কিছু সময় পর এসে তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় বাড়ির টিউবয়েলের নালার গর্তে গিয়ে দেখা যায়, মাথা জাগিয়ে পানিতে ভাসছে সামিউল।

পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতু ঘোষনা করেন। যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিকে একমাত্র ছেলে সামিউলের মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে বাড়িতে রয়েছেন মা সুলতানা। অন্যদিকে সন্তানের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে বিদেশে কাতরাচ্ছেন বাবা বিল্লাল। আবার সামিউলের এমকাত্র চাচা সাবেক ইউপি সদস্য সিরাজ বিশ্ববাস একটি মামলায় রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতে শোকাহত পরিবারটির পাশে থেকে সান্তনা দেয়া ছাড়া আসলে আমাদের করার কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION