1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬২ জন পঠিত
সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২আসনের সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION