1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সালথায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০২৯ জন পঠিত
সালথায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
সালথায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবককে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মাদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মেহেদী হাসান একই ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা। তারা দুই জনই সালথায় রিসডা বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন।

সালথা থানার এসআই তন্নয় চক্রবর্তী বলেন, বরিবার সকাল ১১ টার দিকে সালথার রিসডা সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী ও মেহেদী হাসান মাহি একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা মোটরসাইকযোগে সালথা বাজার থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পতিমধ্যে নারানপুর মোড়ে পৌছেলে ফরিদপুর দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী। আর মেহেদী হাসান মাহি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION