1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথায় আ’লীগের ১৮ নেতা বহিষ্কার!

  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১১২০ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি :
আওয়ামীলের সংগঠন বিরোধী কাজ করায় ফরিদপুরের সালথা উপজেলায় আ’লীগ থেকে ১৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামীগের সহযোগী সংগঠনের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মজিবুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত ১৮ আ’লীগ নেতা হলেন, সালথা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হামেদ, সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্যা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম মোল্যা, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান (চয়ন), কার্য নির্বাহী সদস্য মো. নুরুজ্জামান ঠাকুর (টুকু), উপজেলার সোনাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাকিম মোল্যা, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজ মোল্যা, একই ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রহিম মাতুব্বর, মো. খলিল মোল্যা, আ: আওয়াল মোল্যা, একই ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেন্টু মুন্সী, উপজেলার আটঘর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহজাহান মোল্যা, একই ইউনিয়নের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলার গট্টি ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরশাদ মোল্যা, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. সুজায়েত হোসেন ওয়াদুদ, একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রকিব তালুকদার, উপজেলার যদুনন্দী ইউনিয়নের সহ-সভাপতি মো. আকরাম হোসেন, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলার বল্লভদী ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ মোল্যা, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
এছাড়াও উপজেলায় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্ব স্ব সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
যে চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইমারত হোসেন পিকুল, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খন্দকার শাহজাহান  সাজ্জাদ।
সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দেওয়া এক চিঠিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও মদদদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাই, বাংলাদেশ আ’লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ নং অনুচ্ছেদ বলে তাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, এই বহিষ্কারের কপি জেলা আ’লীগ ও কেন্দ্রীয় আ’লীগকে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION