1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৭৯৪ জন পঠিত
সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনির মোল্যা: ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার এসআই মোঃ মারুফ হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান মিয়া, শহীদুল হাসান খান সোহাগ, হাবিবুর রহমান লাভলু, আফছার উদ্দিন মাতুব্বর, খায়রুজ্জামান বাবু, খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ ইশারত হোসেন সহ আরো অনেকে।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালন করার কথা বলেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION