1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা’র মাঝারদিয়ায় লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্টিত

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৫২ জন পঠিত
সালথা'র মাঝারদিয়ায় লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্টিত
সালথা'র মাঝারদিয়ায় লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্টিত

মনির মোল্যা, সালথা : আসন্ন ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সদ্য প্রয়াত মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবুর পক্ষে সালথার মাঝারদিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর ) দুপুরে ইউনিয়নের কাগদী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নৌকার পক্ষে মিছিল নিয়ে জনসভা স্থলে যোগদান করেন নেতাকর্মীরা। এসময় নৌকার স্লোগানে মূখরিত হয় পুরো এলাকা।

সভায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফছার মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, যুগ্ন-সাধারন সম্পদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, কৃষকলীগের সাধারন সম্পাদক আমীন খন্দকার, সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়র সাজ্জাদ হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, একমাত্র শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা উন্নয়নের মার্কা। আমার মা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন ফরিদপুর- ২ আসনের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমি লাবু চৌধুরী আপনাদেন কথা দিচ্ছি আমি এমপি হলে মায়ের মতো আজীবন আপনাদের সেবা করে যাবে ইনশাআল্লাহ। সালথা-নগরকান্দা হবে বাংলাদের মধ্যে উন্নয়নের রোল মডেল। মায়ের উন্নয়নের দিকে তাকিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকাই হচ্ছে বাংলাদের একমাত্র উন্নয়নের প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION