1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথার পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিশু ধর্ষন

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬০৬ জন পঠিত
সালথার পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিশু ধর্ষন
সালথার পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিশু ধর্ষন

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ৫বছরের শিশু ধর্ষন মামলার আসামী এলেম মাতুব্বারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধর্ষক এলেম, ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, মামলার উপ-পরিদর্শক মোঃ শরিয়াতউল্লাহ ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার, ভিকটিমের পরিবারের খোজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। মামলা সুত্রে জানা যায়, রবিবার বিকালে শিশুটি বাড়ির ওঠানে খেলা-ধুলা করছিলো। তখন এলেম মাতুব্বার তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে একটি পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। মামলার উপ-পরিদর্শক মোঃ শরিয়াতউল্লাহ বলেন, শিশু ধর্ষনের ঘটনায় নারী শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) ধারায় সালথা থানায় একটি মামলা রুজু হয়েছে। ওই দিন রাতেই মামলার আসামী এলেম মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, এজাহারমূলে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেলের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। সেই সাথে আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে এসপি স্যার ও এএসপি সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION