1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় সালথায় দোয়া-মাহফিল

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯০ জন পঠিত
সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় সালথায় দোয়া-মাহফিল
সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় সালথায় দোয়া-মাহফিল

মনির মোল্যা, সালথা : সদ্য প্রয়াত মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের সালথায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে (বাদ আসর) উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র রাজনীতিবিদ ও বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার সহধর্মিণী শাহানাজ খান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ খান,জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যবুলীগের সভাপতি খায়রুজামান বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়র সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মামুন মিয়া, বাকি বিল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা সৈয়দা সাজেদা চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION