1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সাইকেল চালিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে ১১ কিশোর

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৭৬১ জন পঠিত
সাইকেল চালিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে ১১ কিশোর
সাইকেল চালিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে ১১ কিশোর

স্টাফ রিপোর্টার : দক্ষিণবঙ্গের ২১ জেলার বাসিন্দাদের জন্য আজ এক বিশেষ উৎসবের দিন। উন্মোচন হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য। শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সেতু দেখতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাইকেল চালিয়ে রওনা হয়েছে ১১ কিশোর। প্রায় ৫২ কিলোমিটার সাইকেল চালিয়ে দুপুর পৌনে ২টার দিকে জাজিরার কাছে পৌঁছায় তারা। পদ্মা সেতুর ৮ কিলোমিটার আগে পাচ্চর এলাকায় তারা যখন পৌঁছায়, সে সময় বৃষ্টি শুরু হয়। তবুও থামেনি ১১ কিশোর।

বৃষ্টির মধ্যেই পিচ্ছিল পথে সাইকেল চালিয়ে তারা চলতে থাকে স্বপ্নের পদ্মা সেতুর দিকে। এই ১১ জন মুকসুদপুরের দিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দলের নেতৃত্ব দেওয়া দশম শ্রেণির শিক্ষার্থী মো. ফরহাদ শেখ জানায়, আজ সকাল ৮টার দিকে তারা দিকনগর থেকে রওনা হয়। দলের অপর সদস্য হৃদয় মোল্লার বক্তব্য, ‘যে দিন শুনেছি ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, সে দিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ২৫ জুন সেতু দেখতে যাব।’ আরেক শিক্ষার্থী মাহাফুজ শেখ জানায়, ‘পদ্মা সেতুর কথা শুনে বাড়ি থেকে কোনো সমস্যা করেনি। তবে রাস্তায় বৃষ্টির জন্য কয়েকবার সমস্যা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION