1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : ‘দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল ও নিঃশর্ত মুক্তি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল’ করার দাবিতে ফরিদপুরে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুরের দৈনিক প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গ অংশ নিয়ে দাবির প্রতি একাত্ব প্রকাশ করে বক্তব্য দেন।

এ কর্মসূচিতে অংশ নিয়ে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা বলেন, আজকাল, তুমি কোন দলের পক্ষে না বিপক্ষে এ ভাবে মানুষকে বিচার করা হয়। পক্ষ বিপক্ষের বাইরে সাধারণ মানুষ থাকে এরাই নির্বাচনে জয়ের ভূমিকা রাখে। বৃটিশ আমলে রাষ্ট্রের প্রেস রিলিজ কেউ বিশ্বাস করতো না, এখনও করে না। ‘প্রথম আলোর সেদিনের ছবি ও বক্তব্য আলাদা হয়ে যাওয়া রাষ্ট্রদ্রোহিতা নয়’-মন্তব্য করে তিনি বলেন, ওই কথা মানুষ পথে, ঘাটে, মাঠে, বাটে বলে থাকেন। আসলে মনে হয় সরকার ভয় পেয়ে গেছে, ভয় পায় যারা তারা ভয় দেখায়, তাই তারা ভয় দেখাচ্ছে।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি ক্রোধ নিয়ে সংক্ষুব্ধ হয়ে। সরকারকে অনুরোধ করছি এ ক্রোধ ও সংক্ষুব্ধতা পড়ার জন্য। আপনারা আমাদের এ ক্রোধ ও সংক্ষুব্ধতার মূল্য দিয়ে এই তিন দফা মেনে নিন। ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায় বলেন, শামসের বড় ভাই দেশের জন্য নিহত হয়েছেন। তার মায়ের আকুতি আমি দেখেছি। তিনি বলেছেন, ‘আমার ছেলের অপরাধ কি, আমার ছেলে তো চোর না ডাকাত নয় যে তাকে রাতের আঁধারে এভাবে তুলে নিয়ে যেতে হবে’। তিনি বলেন, আমরা দেখেছি এদেশে খুনের আসামি, ডাকাতির আসামি গ্রেফতার হয় না। সেখানে সাংবাদিক শামসকে মামলা হওয়ার আগেই গ্রেফতার করা হয়েছে।

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামান বলেন, আমাদের কর্মস্থল থেকে বার বার রাস্তায় দাঁড়াতে হয় এ নিবর্তনমূলক আইিনের জন্য। সরকার আজকাল যে ভাবে কথা বলছে এতে মনে হচ্ছে সরকার এ আইনের জনসমর্থন চায়। আমরা কলম ছেড়ে বার বার রাস্তার নামতে চাইনা। এ আইনের বাতিল চাই এবং এ আইনে গ্রেফতর হওয়া সকল সাংবাদিকদের মুক্তি চাই। ফরিদপুর পৌসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, বঙ্গবন্ধুর দাবি ছিল কথা বলার অধিকার। সেই অধিকার এখন কেড়ে নেওয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এদেশের মানুষকে স্বাধীনতার ফল ভোগ করতে দিন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবরাব নাদিম বলেন, বলা হয়েছিল এই আইন সংবাদিকদের উপর প্রয়োগ করা হবে না। কিন্তু সরকার সে কথা রাখেনি। স্বাধীনতা মানে হচ্ছে কথা বলা। কথা হরণ করা স্বাধীনতা নয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ এ কবীর, সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মঞ্জুয়ারা স্বপ্না, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার আকাশ পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা পথকলির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, দৈনিক সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজ, স্বেচ্চাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর সাধারণ সম্পাদক শরিফ খান প্রমূখ।

এ মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর সনাকের সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, ফরিদপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, ফরিদপুর হরিজন সম্প্রদায়ের সভাপতি শ্যামল বিশ্বাস, ফরিদপুর সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন ফরিদপুরের দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। কর্মসূচি শেষে আগতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন- ফরিদপুর প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক জহির হোসেন। ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর।

পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের। এ ঘটনার জেরেই গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি। তিনি বলেন, থানায় নথিভুক্ত হওয়া এজাহার অনুযায়ী মামলাটি হয়েছে। বাদীর পরিচয় লেখা হয়েছে, তিনি ঢাকার কল্যাণপুরের বাসিন্দা। তাঁর ফেসবুক পেজের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION