1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সাংবাদিক লিয়াকত হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৬৩১ জন পঠিত
সাংবাদিক লিয়াকত হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সাংবাদিক লিয়াকত হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : ফরিদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেনের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম লিয়াকত হোসেনের পুত্র ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, পান্না বালা, নাজিম বাকাউল,আসাদুল হক, শেখ মনির হোসেন, জাহিদুর রহমান ইভু প্রমুখ। সভায় বক্তারা মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION