1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

“সাংবাদিক নাদিম হত্যার কঠোর বিচার দাবী করলেন ফরিদপুরের জেলা প্রশাসক”

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
"সাংবাদিক নাদিম হত্যার কঠোর বিচার দাবী করলেন ফরিদপুরের জেলা প্রশাসক"
"সাংবাদিক নাদিম হত্যার কঠোর বিচার দাবী করলেন ফরিদপুরের জেলা প্রশাসক"

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, “সাংবাদিকতা কি জিনিস সেটা সিএনএন, বিবিসি এদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সাংবাদকর্মীরা কিভাবে ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছে তা দেখলেই বোঝা যায়। এ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেকে আমরা দেখেছি মৃত্যুর মুখোমুখি হয়েছে, অনেকে মারা গিয়েছেন। এইতো কয়েকদিন আগেও জামালপুরের একজন সাংবাদিক সংবাদ পরিবেশ করতে গিয়ে মারা গিয়েছেন। আমরা সেই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এ সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমরা কঠোর বিচার দাবি করছি।”

সোমবার (০৩ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনটিভির ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের সঞ্চালয়ের এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, সুনামধন্য ব্যবসায়ী নেতা আবুল খায়ের মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মো. শাহজাহান। এছাড়া এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও লেখক মফিজ ইমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, চ্যানেল টুয়েন্টিফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফএ’র নির্বাহী পরিচালক আ,ন,ম ফজলুল হাদী সাব্বির সহ ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন হামলার শিকার হয়ে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান। ১৮ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, জাকিরুল, রেজাউল, মনিরুলসহ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পুলিশের হাতে গ্রেপ্তার হন আসামি গোলাম কিবরিয়া সুমন। গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION