1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সাংবাদিক এম এ আজিজ এর দাফন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৭০৭ জন পঠিত
সাংবাদিক এম এ আজিজ এর দাফন সম্পন্ন
সাংবাদিক এম এ আজিজ এর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাজনিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৬৭) বছর। আজ বাদ জোহর তার নামাজে জানাজা আলিপুর হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক এম এ আজিজ ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি পদে দায়িত্ব পালনসহ সমাজের মানবীয় আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বিবৃতিতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION