1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশের মত বিনিময়

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৮১৫ জন পঠিত
সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশের মত বিনিময়
সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশের মত বিনিময়

স্টাফ রিপোর্টার : বিভিন্ন জরিমানার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের এক মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের হাইওয়ে পুলিশ মাদারীপুর রেঞ্জের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম। তিনি বলেন হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল ।

তিনি দাবি করেন গত জানুয়ারি মাসে হাইওয়ে পুলিশ জরিমানা বাবদ আদায় করেছে ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে আদায় করেছে ৮৯ লক্ষ টাকা। তিনি বলেন সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।

তিনি বলেন শহরে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION