1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৯ জন পঠিত
সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দীন হলে হামলা করে শিক্ষার্থীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা, কক্ষ ও টেলিভিশন ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও শিক্ষার্থীদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও কবি জসীমউদ্দীন হল এর সুপার জিলাল হোসেন, শহর ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কবিরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব হোসেন প্রমুখ।

বক্তারা রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে কতিপয় বহিরাগত দুষ্কৃতীকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূক শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়াও তারা অবিলম্বে হলটি সংস্কারের দাবি জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ফরিদ শাহ সড়ক হয়ে, সিভিল সার্জনের অফিসের সামনে দিয়ে ব্রহ্ম সমাজ সড়ক হয়ে জেনারেল হাসপাতালের মোড় দিয়ে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আসে। প্রসঙ্গত ফুটবল খেলাকে কেন্দ্র করে সরকারী রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বহিরাগত কতিপয় দুষ্কৃতীকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলাকারীরা কলেজের বিভিন্ন কক্ষসহ কমন রুম ভাঙচুর করে।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর কবি জসীম উদ্দীন হলের সুপার জিলাল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্হাতনামা আরও ১০/১২জনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় জড়িতদের এবং মামরার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে গতকাল রবিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION