1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৬ জন পঠিত
সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সরকারি রাজেন্দ্র কলেজে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে কলেজটির ইতিহাস বিভাগ। অন্যদিকে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে কলেজটির মার্কেটিং বিভাগ।

উত্তেজনাপূর্ণ এই খেলার দ্বিতীয়ার্ধে আব্দুর রহমানের দেয়া গোলে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ। এর পূর্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। এ প্রতিযোগিতায় কলেজটির ২২ টি বিভাগ থেকে মোট ২২টি দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করে। খেলা শেষে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। অন্যন্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, কলেজটির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আজম শাকিল । বক্তারা বলেন, গত ১৭ দিন পূর্বে এই খেলাটি শুরু হয়েছিল এবং প্রত্যেকটি খেলায় অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সভাপতি শামীম হক বলেন, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের ক্রীড়াঙ্গণে একটা ঐতিহ্যবাহী অবস্থান ধরে রেখেছে। তিনি এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। টুর্নামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হন, কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি এই প্রতিযোগিতায় তিনটি গোল করেন।

সেরা খেলোয়ার নির্বাচিত হন মার্কেটিং বিভাগের আবুল হোসেন; সেরা গোলরক্ষক নির্বাচিত হন ইতিহাস বিভাগের জাহিদ হাসান শান্ত। এছাড়া ফেয়ার প্লে দল নির্বাচিত হন ইংরেজি বিভাগ। টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন সাইফ দোহা দর্শন, মো. এজাজ, রুবেল ও বাবু। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে কলেজটির ২২ বিভাগ থেকে ২২টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION