1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সমবায় দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫১০ জন পঠিত
সমবায় দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা
সমবায় দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

শাহজাহান হেলাল,মধুখালী : “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”“সমবায় শক্তি,সমবায় মুক্তি”প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেরা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

পতাকা উত্তোলন পরবর্তী একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কসহ পৌর সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রত্যাবর্তন করে। র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জান মুরাদ,ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা,মধুখালী বাজার বনিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা,রুপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি সুখেন মজুমদার,সাধারন সম্পাদক মোঃ মঞ্জুর রহমান মোল্যা,সমবায়ী কাজলী খাতুন,মোঃ ওবায়দুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মহিউদ্দিন। আলোচনা সভায় সমবায় সমিতি প্রতিষ্ঠাতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান ,ভুমিকা ও সমবায়ের গুরুত্ব আরোপ করে বক্তাগণ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION