1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে গেরদার আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫৮৭ জন পঠিত
সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে গেরদার আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে গেরদার আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন রবিবার সারাদিন মুখরিত ছিল খুদে বিতর্কিকদের পদচারণায়। দশম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে যুক্তি আর তর্কের শানিতে লড়াইয়ে মেতে ছিলেন তারা। শহরের স্কুল গুলোকে পরাজিত করে এবার ফরিদপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলার গেরদা ইউনিয়নের আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বক্তা একই স্কুলের ওয়াহিদা খন্দকার। রানার্স আপ হয়েছে আলহাজ্ব এম এ আজিজ হাই স্কুল ।

বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি এই ¯েøাগানকে ধারণ করে দেশের ১০ম বারের মত সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে জেলা পর্যায়ের এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুরের আটটি স্কুলের বিতর্ক দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া অপর দুটি স্কুল হচ্ছে আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। বিতর্ক উৎসব শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথীরা। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।

সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সভাপতি বৃন্ত দাস বাঁধন ও অমিত ঘোষ, ফরিদপুর ডিবেট ফোরামের সহ সভাপতি অভিষেক শীল ও সাব্বির আহমেদ, অনুষ্ঠান সম্পাদক সালাউদ্দিন খান ও সদস্য নুরুন্নাহার মিম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION