1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সবুজ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ানের জামিন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৮৭ জন পঠিত
সবুজ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ানের জামিন মঞ্জুর
সবুজ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ানের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলোচিত সবুজ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামী জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক আকবর আলী শেখ তাঁর এ জামিন মঞ্জুর করেন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ জামিন বহাল থাকবে বলে আদালত সূত্রে জানা যায়।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে মহামান্য হাইকোর্ট ৬ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন দেন। এ সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন তাকে। পরে বৃহস্পতিবার সকালে আইনজীবী মো. শামসুল হকের মাধ্যমে আদালতে জামিন আবেদন করে। পরে শুনানি শেষে আদালত তাকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন। ছাত্রলীগের এ সভাপতি আলোচিত সবুজ মোল্লা হত্যা মামলার ১৬৪ ধারার জবানবন্দির সন্দিগ্ধ আসামী বলে জানান এ আইনজীবী।

এদিকে জামিনের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, “আমার প্রতিপক্ষ একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র করছে। তারাই আমাকে হয়রানি করার উদ্দেশ্য বিভিন্নভাবে ফাঁসাতে কাজ করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্যায় করলে প্রমাণ পেলে যে বিচার হয় মাথা পেতে নিবো; কিন্তু মিথ্যাভাবে হয়রানি করা বড় দুঃখজনক। আমি এটা আইনিভাবে মোকাবেলা করবো।”

উল্লেখ্য, গত ৪ জুলাই ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান এলাকায় ছাত্রলীগকর্মী সবুজ মোল্লাকে নির্মমভাবে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় সবুজের। ওই ঘটনায় একটি হত্যা মামলা হলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে এ মামলায় এক আসামীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের। পরে তাকে সন্দিগ্ধ আসামী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION