1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সন্ত্রাসী হামলায় আহত হল এক যুবক

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৩৮ জন পঠিত

শাহজাহান হেলাল :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঝাউহাটি গ্রামের এক দরিদ্র যুবক এলাকার সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত যুবকের নাম সোহেল (২৫)। সে উপজেলার ঝাউহাটি গ্রামের মো.সিদ্দিক শেখের ছেলে। এ ব্যাপারে শনিবার ২০ ফেব্রুয়ারী আহত যুবকের পিতা সিদ্দিক শেখ বাদী হয়ে বকুল শেখ(৪০), বিপুল শেখ (২৫), পিতা মৃত মজিদ শেখ, রতন শেখ(২৮), আলমগীর শেখ (৩২), পিতা আজিজ শেখ, লাল মিয়া (৩০), পিতা তাইজদ্দি শেখ ও আলতাফ শেখ(২৯), পিতা সালাম শেখ ৬জনকে আসামী করে মধুখালী থানায় মামলা করেছেন। থানা পুলিশ বকুল শেখকে রাতে আটক করেছে ।
মামলা সূত্রে জানা গেছে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টায় সিদ্দিক শেখের ছেলে সোহেল ব্রা‏হ্মণকান্দা বাজার থেকে নিজ ভ্যান গাড়ি চালিয়ে বাড়ীতে আসার পথে ওৎ পেতে থাকা একই গ্রামের বকুল, বিপুল, রতন, আলমগীর, লাল মিয়া ও আলতাফ ভ্যানের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন চালায় এবং লাঠিসোটা, রড় ও রাম দা দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে মাথা ও চোখে গুরুত্বর জখম করে ভ্যান এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে আনলে তার অবস্থা গুরুত্ব হওয়ায উন্নত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সে এখন হাসপাতলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION