1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫০৩ জন পঠিত
সদরপুরে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত
সদরপুরে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার : ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে জালাল ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (১৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এালাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিহত জালাল ফকির উপজেলার নিজ নামক গ্রামের শুকুর ফকিরের ছেলে এবং কৃষ্টপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থক বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কৃষ্টপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সাবেক চেয়ারম্যানের সমর্থক গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাতের কব্জি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। পরে গিয়াসউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন।

পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পুনঃরায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় জালাল ফকির নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে নেবার পথে জালাল ফকির মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় জালাল নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION