1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে ভ্রাম্যমাণ অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫২৯ জন পঠিত
সদরপুরে ভ্রাম্যমাণ অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সদরপুরে ভ্রাম্যমাণ অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার সদরপুর বাজারে নিউ নবরুপা নামের একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯এর ৪৪ধারায় ২০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।

অন্যদিকে সদরপুর বাজার ও সাড়ে সাতরশি বাজারে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় মুদি, চায়ের দোকানসহ অন্যান্য ১৩ব্যবসায়ীকে ১হাজার টাকা করে ১৩হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল ও সদরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION