1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে ভূমি আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৯১ জন পঠিত
সদরপুরে ভূমি আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সদরপুরে ভূমি আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি আইন, ভূমি সেবা, উন্নয়ন কর ও ই-মিউটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদের রাসেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, শিক্ষক, ভূমির মালিক ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ভূমি সম্পর্কিত আইন, ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর ও ই-মিউটেশন বিষয়ের উপরে বিশদ আলোচনা করেন। সর্বশেষ ভূমি সম্পর্কিত বিষয়ের উপরে ভূমি মালিকদের গণশুনানির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION