1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৫ জন পঠিত
সদরপুরে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সদরপুরে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদরপুর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, মাদকদ্রব্য, জুয়া, নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত, অপরাধ দমন ও আতœহত্যা প্রবণতা রোধকল্পে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশ সুপার বলেন, বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রæত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ।

সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকনা, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION