1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে বঙ্গমাতা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬২২ জন পঠিত
সদরপুরে বঙ্গমাতা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
সদরপুরে বঙ্গমাতা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং পরে তার (বঙ্গমাতার) কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মামুন আল রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION