1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬৩২ জন পঠিত
সদরপুরে ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সদরপুরে ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর অডিশনে সদরপুর উপজেলার ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার কৃতি ৬ শিক্ষার্থী ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাওয়াও বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শনিবার ( ২৮ অক্টোবর) দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসা চত্বরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইস্তাকুর রহমান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো: শহীদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল গফফার মেম্বার, অর্থ সম্পাদক আবুল কালাম মোল্লা, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুর রব মাহমুদুর রহমান,শ্রেনী শিক্ষক হাফেজ মো: মঞ্জরুল হক, হাফেজ মো: আবু সাঈদসহ আরো অনেকে।

অনুষ্টানটি পরিচালনা করেন মাওলানা আব্দুর রাশেদ। গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর জেলা পর্যায়ে ৫ পাড়া গুরুপে ১ম স্থান অধিকার করেন রাইচুল ইসলাম মুন্সি, ৭ম স্থান অধিকার করেন সজিবুল ইসলাম সজিব, ১০ পাড়া গ্রæপে ৪র্থ হন সিয়াম আহাম্মেদ, ৯ম স্থান অধিকার করেন তামিম হোসেন ও ৩০ পাড়ায় আকিদুল ইসলাম ৫ম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের রাউন্ড এ ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পেয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION