1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬১১ জন পঠিত
সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) সদরপুর উপজেলার বিভিন্ন মহলের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদরপুর থানা কর্তৃক নবাগত জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। পরে উপজেলা পরিষদ হল রুমে কারাতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে নৌকা বিতরণ, জাইকার অর্থায়নে কৃষি প্রশিক্ষণ উপকরণ বিতরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন পরিষদ ও স্কুল পরিদর্শন, বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন, উপজেলার নয়াকান্দি আশ্রায়ন প্রকল্পের ৬৯টি ঘর ও ভূমি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে সদরপুর উপজেলাকে প্রথমে নদী ভাঙ্গন থেকে রক্ষা করে উন্নয়ন করা এবং মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত স্মার্ট সদরপুর গড়ার প্রতিশ্রতি দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION