1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৫২৬ জন পঠিত
সদরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
সদরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান বেপারী (৪২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমাত উল্লাহ মাতুব্বরেরকান্দি গ্রামের সরিষা ক্ষেত থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহজাহান বেপারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরবন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামের আমিনউদ্দিন বেপারীর ছেলে। স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান বেপারী গত মঙ্গলবার সর্বশেষ সন্ধ্যারাতে তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

রাত ১১টার পর থেকে তার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হইনি। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ গত বুধবার বিকাল ৩ টার দিকে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য তার মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION