1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে ঐতিহাসিক ৭মার্চ উদ্যাপিত

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫০৫ জন পঠিত
সদরপুরে ঐতিহাসিক ৭মার্চ উদ্যাপিত
সদরপুরে ঐতিহাসিক ৭মার্চ উদ্যাপিত

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘ঐতিহাসিক ৭মার্চ -২০২৩’’ উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে দিবসটি উপলক্ষে বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক দিবসটি উদ্যাপনে প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার বিধান রায়, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সাবেক সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ গফ্ফর মিয়াসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION