1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সদরপুরে ইলিশ শিকার করায় সাত জেলের কারাদন্ড

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৭২৩ জন পঠিত
সদরপুরে ইলিশ শিকার করায় সাত জেলের কারাদন্ড
সদরপুরে ইলিশ শিকার করায় সাত জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ফরিদপুরের সদরপুরে সাত জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (২৯ অক্টোবর) বিকেলে থেকে দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত সদরপুর বিধৌত পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল। এ সময় জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা উপজেলার ৭ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির জানান, অভিযানকালে ওই জেলেদের কাছ থেকে পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযান চালিয়ে নদী থেকে সাতজন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দ করা মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

যে সাত জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে তারা হলেন, সদরপুরের চন্দ্রপাড়ার কাশেম মোল্লা (২২), সদরপুর চৌধুরী হাট এলাকার তাজুল হাওলাদার (৩৫) ও জলিল বেপারী (৩৫) এবং মাদারীপুরের শিবচরের মাদবর পাড়ার জাকির চৌকিদার (৪৫), খোক চৌকিদার (৩৫), শওকত চৌকিদার (৩০) ও মো. রুবেল মাতবর (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে এ কারাদন্ড দেওয়া হয়। তিনি বলেন, আগামী ২ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION