1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯১ জন পঠিত
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

মনির মোল্যা, সালথা : সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তার সংসদীয় আসন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা- সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন)-এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে; মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১২ অক্টোবর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর; আর ভোটগ্রহণ করা হবে ৫ নভেম্বর। উল্লখ্য, সংবিধানে কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা আছে। গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। এরপর গত ১৩ সেপ্টেম্বর তার সংসদীয় আসন ফরিদপুর-২ শূন্য ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION