1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সংবিধান সম্মতভাবে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে -আব্দুর রহমান

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪০৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ মো. আব্দুর রহমান বলেছেন, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক অশুভ শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। সেই সুযোগ আর নাই। তত্বাবধায় সরকারের নামে যে নৈরাজ্য যে অরাজকতা সৃষ্টির পায়তারা হচ্ছে, দেশের একটা মানুষ জীবিত ওদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবেনা।
শুক্রবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীদের পুনর্মিলনী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন সময়মত সংবিধান সম্মতভাবে হবে এবং সেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ।
কর্মী সমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জয়লাভে সর্বাত্মক কাজ করার শপথ নেন নেতাকর্মীরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION