1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সংবর্ধিত হলেন বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ জন পঠিত
সংবর্ধিত হলেন বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম
সংবর্ধিত হলেন বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : পেশায় স্কুল শিক্ষক কিন্তু বৃক্ষের প্রতি তার ভালোবাসা গভীর থেকে গভীরতম।সেই ছোট বেলা থেকেই তিনি বৃক্ষ রোপন করে আসছেন, তার বৃক্ষ রোপন বাড়ির আঙ্গিনা থেকে শুরু হলেও এখন তা ছড়িয়ে পরেছে পুরো ফরিদপুর জুড়ে। এখন সে ফরিদপুরবাসীর কাছে বৃক্ষপ্রেমী নুরুল স্যার নামে বেশী পরিচিত।ফরিদপুর শহরের বেশ কিছু রাস্তার দু পাশের ফাঁকা জায়গায় চোখ পড়লেই দেখা মেলে বিভিন্ন বৃক্ষের তার একটি অংশই ফরিদপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলামের রোপন করা।

নিজের বেতনের টাকা থেকে একটি অংশ তিনি বৃক্ষ রোপনে ব্যায় করেন। পরিবেশ রক্ষা ও ফরিদপুর শহরের সৌন্দর্য় বাড়াতে এ পর্যন্ত তিনি শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন সড়ক, ও রেল রাস্তার দুইধারে প্রায় ২০ হাজার তালবীজ বপন করেছেন, নদীর পাড় ঘেষে বটবৃক্ষ রোপন করেছেন। সৌন্দর্য় বাড়াতে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে ৬শতাধিক সুপারী গাছের চারা, শেফালী, বকুল, রাধা চুড়া,কৃষ্ণচূড়া,টগর,জুই,জবাসহ অন্যান্য গাছসহ লাগিয়েছে প্রায় পাচঁ হাজার। তার এই বৃক্ষায়ন ও বৃক্ষের প্রতি ভালোবাসার জন্য স্বীকৃতি হিসেবে “ওরা ১১ জন বন্ধু” মহলের পক্ষ থেকে মো: নুরুল ইসলামকে সম্মননা প্রদান করা হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর)রাতে স্থানীয় দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে এ উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারই পিতা প্রবীণ রাজনীতিবিদ লেখক ও কবি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর। বৃক্ষ রোপনে বিশেষ অবদান রাখায় পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীরের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বৃক্ষপ্রেমী মো: নুরুল ইসলাম। এ সময় “ওরা ১১ জন বন্ধু” মহলের বন্ধু নাবলু পাটোয়ারী,জিল্লুর রহমান রাহাত,শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম,সঞ্জিব দাস,কামরুল হাসান জুয়েল,রামপ্রসাদ সাহা, আবু নাছির আলম,আব্দুল হাকিম,রুহুল পাশা, মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বরেন্য রবীন্দ্র সংগীত শিল্পী মো: শাখাওয়াত হোসেন, শরীফ মাহমুদ সোহান,তামান্না আক্তার ও বাউল আবুল খায়ের সংগীত পরিবেশন করেন। সংবর্ধিত বৃক্ষপ্রেমী মো: নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু, মানুষের জীবন ও জীবিকার সাথে বৃক্ষ সরাসরি জড়িত, তিনি বলেন,প্রধান মন্ত্রীর নির্দেশনায় পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষা পেতে আমি ২০ হাজার তালবীজ রোপন করেছি, পাশাপাশি শহরের সৌন্দর্য় বাড়াতে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করে যাচ্ছি। মো: নুরুল ইসলাম বলেন,আজকের এই সম্মননা কাজের প্রতি আমার আরো আগ্রহ বেড়ে গেল।তিনি ভবিষৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সবাইকে বেশী বেশী গাছ লাগানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION