1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেষ হলো দুই দিনের নাট্যোৎসব

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬০৫ জন পঠিত

মানিক কুমার দাস :
তিন জেলার পাঁচটি সংগঠনের পাঁচটি নাটক পরিবেশনার মাধ্যমে ফরিদপুরে দুই দিনের নাট্য উৎসব শেষ হলো শনিবার রাতে। ফরিদপুরের শহীদ সুফি নাট্যচক্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংগঠনটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শহীদ সুফি নাট্যচক্রের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার প্রথম দিনে ফরিদপুরের শহীদ সুফি নাট্যচক্রের “একজন ফুলীর স্বপ্ন”, বহুরুপী সাংস্কৃতিক সংস্থার “ধলার মোড়” ও মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর “ছহি বড় বাদশহিী কাব্য” মঞ্চস্ত হয়।
শেষ দিনে শনিবার রাতে শাহ্ জাহাঙ্গীরের রচনা ও নির্দেশনায় ফরিদপুরের বৈশাখী নাট্য গোষ্ঠীর “কন্যা জয়া জননী” ও শেখ আব্দুস সবুরের রচনা ও নির্দেশনায় গোপালগঞ্জ থিয়েটারের “নিহত গোলাপ মঞ্চস্ত হয়।
নাটকের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, বৈশাখী নাট্যগোষ্ঠীর কর্মকর্তা এডভোকেট বশির চৌধুরী, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর আহবায়ক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজী আলী হাসান কল্লোল, শহীদ সুফি নাট্য চক্রের সহ-সভাপতি ডক্টর মাহফুজুর রহমান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION