1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেখ হাসিনা সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি লাবু চৌধুরী 

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৯৬ জন পঠিত
শেখ হাসিনা সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি লাবু চৌধুরী 
শেখ হাসিনা সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি লাবু চৌধুরী 

মনির মোল্যা, সালথা : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তৃণমূল পর্যায়ে সাংগঠণিক কার্যক্রম গতিশীলকরণ এবং আপামর জনগণের কল্যানকর কার্যসমূহ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের সালথায় মহিলাদের অংশগ্রহনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) বিকাল ৪টায় সালথা জেলা পরিষদ অডিটরিয়াম মাল্টিপারপাস হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী নেত্রী জান-ই মারজানা শারমিনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সংসদ সদস্য লাবু চৌধুরীর সহধর্মীনি শাহনাজ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, কবি ও সাহিত্যিক খন্দকার ফারজানা মুন্নিসহ জেলা ও উপজেলা নারী নেত্রীবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী একজন নারী হয়ে আওয়ামীলীগের দুঃসময়ের দলের হাল ধরেছিলেন। আপনার সবাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আপনারাও একদিন সাজেদা চৌধুরী, শেখ হাসিনার মতো নেত্রী হবেন। পুরুষের চেয়ে নারীরা কোন অংশে পিছিয়ে নেই। শেখ হাসিনা সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকার জন্য কাজ করে সরকারকে কক্ষতায় আনতে সহযোগীতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION